,

কিমের প্রতি হিলারির সহানুভূতি

kim-kardashianবিনোদন ডেস্ক : মার্কিন টিভি রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। আলোচনায় থাকার জন্য উদ্ভট সব কাণ্ড ঘটাতেও তাঁর কোনো জুড়ি নেই। কয়েক দিন আগে ফ্রান্সে নিজের বাড়িতে ডাকাতের কবলে পড়েছিলেন এই তারকা। শারীরিকভাবে আঘাত না পেলেও এ দুর্ঘটনার পর মানসিক চোট পেয়েছেন তিনি। তবে, এ ঘটনাকে কিন্তু মোটেও ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। ডাকাতির পর কিমকে সহানুভূতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন।

হিলারির সঙ্গে আগে থেকেই বেশ জানাশোনা কিমের। তাই এই তারকার এমন বিপদে হিলারি তাঁকে সান্ত্বনা দেবেন এটাই তো স্বাভাবিক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘কিমের জন্য সত্যি খুব খারাপ লাগছে। তবে, এ ঘটনায় কেউ আহত হননি, এটা ভেবে খানিকটা স্বস্তি পাচ্ছি।’

kim-hilariউল্লেখ্য, মুখোশধারী ডাকাতেরা কিমকে হাত–পা বেঁধে বাড়ির বাথটাবে ফেলে রেখে গিয়েছিল। তাঁরা কিমের প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অলংকার লুট করে নিয়েছে। সে সময় কিমের স্বামী, র‍্যাপার কানিয়া ওয়েস্ট একটি কনসার্টে ছিলেন। ফোনে এই ডাকাতির খবর পাওয়ামাত্রই তিনি কনসার্ট থেকে চলে আসেন এবং ব্যক্তিগত বিমানে করে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনেন। হিলারি তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। হলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা