,

এমপিদের বাসভবনের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব ভবনে অপরিচিত ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ রাখার সুপারিশ করেছে জাতীয় সংসদের সংসদ কমিটি।

image-1069

কমিটি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংসদ সদস্য ভবন এলাকায় রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, পারিবারিক অতিথি ব্যতীত অন্য দর্শনার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং ভবন সমুহের ছাদ বা অন্য কোনো জায়গায় অবৈধ অবস্থানকারীদের তল্লাশি এবং অপসারণ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বেগম সাগুফতা ইয়াসমিন, মো. আসলামুল হক, তালুকদার মো. ইউনুস এবং নাজমুল হক প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

বৈঠকে সংসদ সদস্যদের বাসার গৃহকর্মী ও ড্রাইভারদের তথ্য ‘ছক’ মোতাবেক জমা দেয়ার জন্য পুনরায় তাগাদা দেয়ার সুপারিশ করা হয়।

কমিটি সংসদ-সদস্য ভবনে বসবাসরত সংসদ-সদস্যদের পরিবারের সদস্য, বাসার সহযোগীকর্মী ও ড্রাইভারদের পাসের ব্যবস্থা করার সুপারিশ করে।
বৈঠকে সংসদ-সদস্য ভবনের প্রধান গেইটে দর্শনার্থীদের বসা/অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এছাড়াও পুলিশদের বসা/অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

কমিটি সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে স্টিকারবিহীন কোনো গাড়ী প্রবেশ করতে না দেয়া এবং সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে গাড়ী প্রবেশের সময় গেইটে আন্ডার ভেহিকেল সার্চ এর মাধ্যমে চেক করার সুপারিশ করে।

এসময় বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা