,

বলিউড পার্টিতে কী হয়? জানালেন নেহা

 

বিনোদন ডেস্ক : বলিউডের তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে বলিউডের পার্টিগুলোতে কী হয়, তা নিয়ে প্রশ্ন সবার।সম্প্রতি এ প্রশ্নের উত্তর জানিয়েছেন , অভিনেত্রী নেহা ধুপিয়া। খুব শিগগিরই একটি শোয়ের সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। তার শোয়ের নাম ‘নো ফিল্টার নেহা’।

neha-dhupia-hair-secrets

শোয়ের প্রচারণায় ভারতীয় একটি সংবাদমাধ্যমের ‘নো ফিল্টার’ প্রশ্নের মুখোমুখি হন নেহা। বলিউড পার্টিতে কী হয়? এ প্রশ্ন করা হলে জবাবে নেহা ধুপিয়া বলেন, ‘বলিউডের পার্টি অনেক মজার একটি বিষয়। বিশেষ করে পার্টি যদি হয় কোনো বাড়িতে, যেখানে কোনো ক্যামেরা থাকে না। সবাই অনেক বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক থাকে।

রাত সাড়ে ১১ টা পর্যন্ত সবাই সিনেমা নিয়ে গল্প করেন। রাত ২ টার পর থেকে ইচ্ছে মতো পছন্দের মানুষের সঙ্গে ফ্লার্ট করা শুরু করেন। ভোর ৪ টার দিকে সবাই নাচ-গানে মেতে ওঠে। ইংরেজি রক এবং পপ দিয়ে শুরু হয়। এরপর শেষের দিকে পুরোনো হিন্দি গান বাজতে শুরু করে এবং সবাই পুরোনো হিন্দি গানের নাচে মেতে ওঠেন। সেখানে অনেক ভালো খাবার এবং মদ থাকে। পার্টি থেকে আমি সবার শেষে বাড়ি ফিরি এবং অবশ্যই কাউকে নিয়ে নয়, একা।’

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই নেহার পিছে লেগেছিল ‘সেক্স সিম্বল’ তকমা। নেহার শোয়ে তারকাদের এমন কিছু প্রশ্ন করা হবে, আগে যে প্রশ্নগুলোর সম্মুখীন হননি তারা। শোনা যাচ্ছে, এ শোয়ের প্রথম অতিথি পরিচালক করণ জোহর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে