,

সুন্দর ত্বকের রহস্য জানালেন কাজল

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কাজল জানিয়েছেন, বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে ত্বকের যত্নের বিষয়ে উদাসীন থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।দুই দশক ধরে অভিনয় করছেন কাজল। তিনি জানান, শুরুতে তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং তার ত্বকের যত্ন নিয়ে অবহেলা করেছেন।

kajol-kajol-devgan-27616605-1500-1000

এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিকে ত্বকের যত্ন নিতাম না। সে সময় আমার বয়স অনেক কম ছিল। আমি অনেক পরিশ্রম করতাম। পরবর্তীতে আমি ত্বকের যত্নের রুটিন তৈরি করি এবং এখনো সেটি মেনে চলি।’

ত্বকের যত্ন নিয়ে বিস্তারিত জানিয়ে দুই সন্তানের জননী কাজল বলেন, ‘সবচেয়ে সহজ উপায় হলো-মুখমণ্ডল পরিস্কার করা, ত্বকের মশ্চারাইজার ঠিক রাখা এবং প্রতিরাতে মেকআপ তুলে ফেলা এবং আট গ্লাস পানি পান করা।’

তিনি আরো বলেন, ‘যখন প্রতিদিন এটি করবেন আপনি পার্থক্য বুঝতে পারবেন। প্রতিদিন দুইবার মুখমণ্ডল পরিস্কার করা, সানস্ক্রিন ব্যবহার করে সূর্যের তাপ থেকে ত্বক রক্ষা করা। এটি অবশ্যই পার্থক্য তৈরি করবে।’

কাজল বলেন, ‘মানুষ মনে করে যখন বয়স বাড়বে তখন ত্বকের যত্ন নেওয়া শুরু করবে। কিন্তু বয়স বৃদ্ধির লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে এর যত্ন নেওয়া শুরু করা উচিত। শরীরের পাশাপাশি ত্বকেরও যত্ন নেওয়া দরকার।’

৪২ বছর বয়সি এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে দিলওয়ালে সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। এতে আরো অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা