বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত’

 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে খুব নির্ভার বাংলাদেশ। আর দশটা সিরিজের মতই ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। মাশরাফি বিন মুর্তজা মিরপুরে বৃহস্পতিবার সে কথাই বললেন,‘আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত।’রোমাঞ্চিত মাশরাফি নতুন সিরিজের শুরুতেই এগিয়ে যেতে চান। আর দশটি সিরিজের মতোই ইংল্যান্ডকে দেখছেন টাইগার অধিনায়ক। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন,‘আমি বিশ্বাস করি, কাউকে সামর্থ্য দেখানোর জন্য আমাদের কেউ খেলে না। আমাদের প্রতিটি সিরিজ থেকে আমাদের অবস্থান ও পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন, আমরা এখন ভালো খেলছি।

masrafee1475745736

আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আলাদা করে দেখছি না এই সিরিজটা। আমরা যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি, তাহলে ভালো লাগবে।’

সিরিজ নয়, আপাতত মাশরাফির চিন্তায় প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে ভালো ফল পেলে নিশ্চিতভাবেই ‘ডোমিনেট’ করতে পারবে বাংলাদেশ। এমনটাই বিশ্বাস মাশরাফির। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা ইতিবাচক আছি। প্রস্তুতি নিচ্ছি ভালো খেলার। প্রথমটা ভালো খেললে পরবর্তীতে চাপ কমে যাবে।’

ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এ সময়ে বাংলাদেশ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত বড় দলকে হারিয়েছে টাইগাররা। এজন্য ঘরের মাঠে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে মানতে নারাজ মাশরাফি। তার ভাষ্য,‘আমাদেরকে ফেবারিট বলা কঠিন। ভালো প্রতিদ্বন্দ্বীতা হবে এটার নিশ্চয়তা দিতে পারছি। আমরা ওদের বিপক্ষে খেলতে প্রস্তুত।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত