,

ব্যাট হাতে আবারও ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে অনেক প্রতীক্ষার পর ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ব্যাট হাতে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬ রানে আউট হন আশরাফুল। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসের দিক চোখ ছিল ভক্তদের।

1-1

তবে বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও হাসেনি আশরাফুলের ব্যাট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। ষষ্ঠ অবস্থানে ব্যাট করতে নেমে ভক্তদের প্রত্যাশার আবদার মেটাতে পারেননি তিনি।

ক্রিজে থিতু হওয়ার সব চেষ্টাই চালিয়েছিলেন আশরাফুল। ৪০টি বল মোকাবেলা করলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। ক্রিজে ৫৯ মিনিট থেকে এই ৪০ বলে মাত্র ২ রান করতে সক্ষম হন আশরাফুল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৫.০০।

শেষপর্যন্ত বরিশালের বোলার সালমান হোসেনের করা ইনিংসের ৮৭ তম ওভারের শেষ বলে শাহিন হোসেনের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন আশরাফুল। আশরাফুল খেলছেন ঢাকা মেট্রোর হয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা