,

টঙ্গীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : চাঁদা না পেয়ে গাজীপুরের টঙ্গীতে মালয়েশিয়ার প্রবাসী দেলোয়ার হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন টঙ্গীর এরশাদনগর এলাকার ৪নং ব্লকের বাসিন্দা।

image-999

টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ার মালয়েশিয়া প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। পূর্বশত্রুতার জের ধরে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হোসেন তার দলবল নিয়ে সকালে তার বাড়িতে হামলা চালায়।

এ সময় দেলোয়ার বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা