বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিতে ‘অবৈধ’ বিদেশীদের আধিপত্য বাড়ছেই

image-985-450x254নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে চাকরির বাজারে বিদেশীদের আধিপত্য বেড়েই চলছে, যাদের বেশির ভাগই অবৈধ। আবার বিদেশীদের মধ্যে সিংহভাগই ভারতীয়। নীতিমালা না মেনেই বিদেশীদের নিয়োগ দেয়া হচ্ছে। এতে শুধু দেশীয়রাই বঞ্চিত হচ্ছেন না, প্রতি বছর অবৈধ পথে চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা।

অন্যদিকে একটি সাধারণ চাকরির জন্য বহু বাংলাদেশী তিন পুরুষের ভিটেমাটি বিক্রি করে বিদেশ পাড়ি দিচ্ছে। অনেকে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না। অথচ বাংলাদেশেই কাজ করছে কয়েক লাখ বিদেশি, যাদের বেশিরভাগই অবৈধ।

সূত্র মতে, দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি থাকতেও কোনো কোনো খাতে চাকরির ক্ষেত্রে বিদেশিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মনীতি লঙ্ঘন করেই বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ চলছে। এ প্রবণতা শুধু বিদেশি কোম্পানি বা সংস্থায়ই নয়, খোদ দেশীয় প্রতিষ্ঠানগুলোতেও এখন বিদেশি কর্মী রাখা রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে।

বিভিন্ন দেশের নাগরিকরা বৈধ-অবৈধভাবে এ দেশে জাঁকিয়ে বসে চাকরি করে যাচ্ছেন; পকেটে পুরছেন লাখ লাখ টাকার বেতন; আর এ টাকার বেশির ভাগই অবৈধ পথে নিজের দেশে পাঠাচ্ছেন। আবার ওই সব প্রতিষ্ঠানে দেশের যেসব নাগরিকের চাকরি মিলছে, তারা অনেক কম বেতনে বিদেশি বসের অধীনে, এমনকি বিদেশি সহকর্মীর চেয়েও কম বেতনে চাকরি করে যাচ্ছেন। অবৈধ বিদেশি কর্মীদের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোরও কোনো নজরদারি নেই।

সূত্র মতে, বাংলাদেশে বিভিন্ন ধরনের চাকরিতে ভারতীয়দের প্রাধান্য সবচেয়ে বেশি। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যম ও মাঝারি পদে ভারতীয়দের জয়জয়কার ছিল। এটা ঠেকাতে মধ্যপ্রাচ্যের বহু দেশে এখন ভারত থেকে কর্মী নেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভারতীয়দের আধিপত্য দিন দিন বাড়ছে। এর পরই রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইনসহ আফ্রিকা, ইউরোপ-আমেরিকার ৫৫টি দেশের নাগরিক।

নিয়ম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইপিজেডে বিদেশি কর্মী নিয়োগ করতে হলে অনুমোদন নিতে হয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) থেকে। এনজিওতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অনুমতি নিতে হয় এনজিও ব্যুরো থেকে।

জানা গেছে, বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডে এখন অনুমতি নিয়ে বৈধভাবে কাজ করেন তিন হাজারের মতো বিদেশি। বিনিয়োগ বোর্ডের অনুমতি নিয়ে দেশে কাজ করেন ১৩ হাজার বিদেশি কর্মী। আর এনজিও ব্যুরোর অনুমতি নিয়ে কাজ করা বিদেশি কর্মীর সংখ্যা ৫০০। সব মিলিয়ে সাড়ে ১৬ হাজার বিদেশি কর্মী সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে বৈধভাবে কাজ করছেন। তবে বাস্তবে এ সংখ্যা বহুগুণ বেশি।

বাংলাদেশে আসলে কতসংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন, তার সঠিক তথ্য সরকারের কোনো বিভাগের হাতেই নেই।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করেন। তারা তাদের দেশে এক বছরে ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। বাংলাদেশ ভারতে পঞ্চম রেমিট্যান্স প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হয়। তাই সহজেই অনুমান করা যায়, বিনিয়োগ বোর্ড থেকে যেসব ভারতীয় কর্মী ওয়ার্ক পারমিট নিয়েছেন, তার বাইরে বহুগুণ বেশি রয়েছেন, যারা অবৈধভাবে বাংলাদেশে আছেন। আর তাদের অর্জিত অর্থ অবৈধ পথে হুন্ডির মাধ্যমেই পাচার করা হয়।

জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও থাইল্যান্ডের নাগরিকরা। এরপর তারা নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ করে ভিসার মেয়াদ শেষের আগেই চলে যান। নতুন করে আবার ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান এসব বিদেশি কর্মীর বেতন পরিশোধ করে রাজস্বমুক্ত বিভিন্ন খাত থেকে। বিদেশি কর্মীরা ডলার করে টাকা নিয়ে যান নিজের দেশে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সব থেকে বেশি বিদেশি কর্মী কাজ করেন পোশাকখাতে। পোশাক খাতের প্রতিষ্ঠান যেমন গার্মেন্ট, কম্পোজিট টেক্সটাইল মিল, ওভেন ও নিটওয়্যার ইন্ডাস্ট্রি, সোয়েটার ফ্যাক্টরি, বায়িং হাউস, মার্চেন্ডাইজিং কোম্পানি মিলিয়ে প্রায় ১০ লাখ বিদেশি কাজ করেন এ দেশে, এমন তথ্য বিভিন্ন সময় শ্রমিক নেতাদের সূত্রে বলা হয়েছে।

বিভিন্ন বহুজাতিক কোম্পানি, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান, ফ্যাশন হাউস, খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন কম্পানি, পোল্ট্রি খাদ্য উৎপাদক প্রতিষ্ঠান, চামড়াজাত প্রতিষ্ঠান, বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি, মিডিয়া রিসার্চ প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনি সংস্থাসহ সাধারণ ফার্নিচারের দোকানেও বিদেশিরা কাজ করছেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল বলেন, ‘বিনিয়োগ বোর্ড যেসব কর্মীর ওয়ার্ক পারমিট দেয়, আমরা শুধু তাঁদের ব্যাপারেই নজরদারি করতে পারি। এর বাইরে যাঁরা আসেন তাঁদের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

তিনি বলেন, বিনিয়োগ বোর্ডের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ১২ থেকে ১৩ হাজার বিদেশি নাগরিক কাজ করছেন। এটি প্রাথমিক তথ্য। বেসরকারি প্রতিষ্ঠানে কতসংখ্যক বিদেশি কাজ করেন, তা বের করার জন্য বিনিয়োগ বোর্ড অনুসন্ধান করছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ