,

যে দল যখন নিজেদের মাটিতে খেলে তারা তখন বাঘ

photo-1475683720স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর গত বছর ঘরের মাঠে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে। দীর্ঘদিন পর হলেও এবার আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে এই সাফল্য নিশ্চয় বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে।

সবচেয়ে বড় কথা, ইংল্যান্ড খুবই শক্ত প্রতিপক্ষ। তারপরও এই দলের বিপক্ষে সাফল্যে প্রত্যাশী বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাব্বির রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রতিপক্ষ দল যথেষ্টই শক্তিশালী তা মানতে আমাদের দ্বিধা নেই। আমরা নিজেদের মাটিতে খেলব তা আমাদের জন্য বাড়তি সুবিধা। তা ছাড়া এটাও মানতে হবে, যে দল যখন নিজেদের মাটিতে খেলে তারা তখন বাঘ।’

তবে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ঘরের মাঠে সর্বশেষ ছয়টি সিরিজ জয়। এ ব্যাপারে এই হার্ডহিটার ব্যাটসম্যান বলেন, ‘গত বছর এপ্রিল থেকে এখন পর্যন্ত টানা ছয়টি সিরিজ খেলে সব কটিতেই জিতেছি আমরা। এই সাফল্য আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। তাই আশা করছি এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ভালো করব।’

সাব্বির কথা বলেন নিজের ব্যাটিং নিয়েও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাফল্য পান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে আমি তিন নম্বরে ব্যাটিং করে থাকি। ঘরোয়া আসরগুলোতেও এই জায়গায় খেলেছি আমি। তাই তিন নম্বরে ব্যাটিংয়ে আমি মানিয়ে নিয়েছি।’

আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে।

১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ২০ থেকে ২৪ অক্টোবর এই মাঠেই হবে সিরিজের প্রথম টেস্ট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে