বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার খাওয়ালে বাচ্চার বুদ্ধি বাড়াবে

babybgনিউজ ডেস্ক : বাচ্চাদের ছোটবেলা থেকেই চাই তাদের জন্য বিশেষ কিছু। শারীরিক বৃদ্ধির জন্য যেমন তাকে রোজ পুষ্টিকর খাবার দেওয়া দরকার তেমনি মানসিক বিকাশের জন্যও দরকার কিছু বিশেষ খাবার।

ছোটবেলা থেকেই বাচ্চাদের সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করুন।। আর বুদ্ধিদীপ্তি বৃদ্ধির জন্য কিছু বিশেষ খাবার দিতে পারেন তাদের টিফিন বক্সে। জেনে নিন খাবারগুলো সম্পর্কে।

ব্লুবেরি
গবেষণা থেকে বলা হয় প্রতিদিন প্রায় আধা কাপ ব্লুবেরি খুলে স্মৃতিশক্তি। দেহের সমন্বয় এবং ভারসাম্য বৃদ্ধি পায়। তবে হাতের কাছে ব্লুবেরি না থাকলে স্ট্রবেরি, ব্লাকবেরি এবং রাসবেরি দিতে পারেন আপনার বাচ্চাকে।

চকলেট মেশান দুধ
দুধের সঙ্গে ফ্যাট ফ্রি চকলেট ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস, যা বাচ্চারা অন্য খাবার থেকে কম পায়। এটি সুস্বাদু হওয়ায় বাচ্চারা এটি খেতেও পছন্দ করে।

শস্য জাতীয় খাবার
শস্য জাতীয় খাবারে প্রচুর আয়রন থাকে যা বাচ্চাদের বেড়ে উঠার জন্য খুবই দরকার। কয়েক পদের শস্য জাতীয় খাবার মিশিয়ে আপনার বাচ্চাকে সালসা তৈরি করে দিন, দেখবেন সে খুবই আনন্দের সঙ্গে খাচ্ছে।

কলা
প্রতিদিন তিনবার ভারী খাবার গ্রহণের পর আপনার বাচ্চাকে একটি করে হলেও কলা খাওয়ান। আর তা যদি না হয় তাহলে স্নাক্সে কলা দিন। একটি গবেষণায় দেখা যায় যে, যেসব বাচ্চারা প্রতিদিন প্রায় ৩টি করে কলা খায় তাদের স্মৃতিশক্তি, পড়ার আগ্রহ এবং শারীরিক সুস্থতা অন্য বাচ্চাদের তুলনায় বেশি।

ডিম
ডিম প্রোটিনের একটি বড় উৎস। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য এটি খুব দরকার। প্রতিদিন একটি করে হলেও ডিম খেতে দিন আপনার বাচ্চাকে। তবে মাঝে মাঝে সরাসরি সিদ্ধ ডিম না দিয়ে পদ্ধতিটি পরিবর্তন করুন।
বাদাম
বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে। যা আপনার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্কের প্রদাহ এবং ক্ষয় থেকে রক্ষা করে। আপনার বাচ্চাকে শুধু বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন অথবা থাকে টিফিনে বিভিন্ন ধরনের বাদাম মিশিয়ে রোস্টেড বাদাম তৈরি করে দিতে পারেন।

তরমুজ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন পায় না। যেসব বাচ্চারা শারীরিক, মানসিক এবং অনুভূতিগত ভাবে দুর্বল তাদের বেশি করে তরমুজ খাওয়ানো উচিত। তরমুজের প্রায় ৯২% পানি থাকায় এটি পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন প্রদান করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ