বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইপর্ব: ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কবে কখন

hig-neyস্পোর্টস ডেস্ক: এক মাসের বিরতির পর আবার শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের নবম রাউন্ডের লড়াই। আর এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। মাঠে নামবে যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল পৌনে ৭টায় বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই দিন সকাল সোয়া ৮টায় দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে।

পেরুর বিপক্ষে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঙ্গেল ডি মারিয়াদের ঠিকই পাচ্ছেন এদগার্দো বাউজা।

অন্যদিকে ব্রাজিল দলে এখন পর্যন্ত কোনো ইনজুরি শঙ্কা নেই। নেইমার, অস্কার, দানি আলভেস, থিয়াগো সিলভাদের নিয়েই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের দল।

এই মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আরো একটি করে আছে। ১২ অক্টোবর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার মাঠে। একই দিন আর্জেন্টিনা নিজেদের মাঠে মুখোমুখি হবে প্যারাগুয়ের।

অষ্টম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে উরুগুয়ে। ব্রাজিল আর আর্জেন্টিনা-দুই দলের পয়েন্ট ১৫, তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে ব্রাজিল আছে দুইয়ে আর আর্জেন্টিনা তিনে। চার ও পাঁচে থাকা কলম্বিয়া ও ইকুয়েডরের পয়েন্টও সমান ১৩।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ