,

২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

230309nasim1নিউজ ডেস্ক : ২০১৯ সালের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সে নির্বাচনে খালেদা জিয়াকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ আজ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার মিনিবাস স্ট্যান্ডে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৪ সালে খালেদা জিয়া নির্বাচন ঠেকানোর জন্য জ্বালাও পোড়াও করেছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি যদি এখনও গণতন্ত্রের পথে না আসেন, তাহলে আবারও বাংলার রাজনীতি থেকে ছিটকে পড়বেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যুৎ সমস্যার সমাধান, জঙ্গিবাদ দমন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে উন্নয়নের অবকাঠামো গড়ে তুলছেন। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা বিজয়ী হবেন।’

সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সভাপতি সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, মোহিবুর রহমান মানিক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ সিআইপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা