,

আজ দেশে ফিরছেন খাদিজার বাবা ও ভাই

kadizaনিউজ ডেস্ক : সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়া ও বড় ভাই শাহিন আহমদ আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। গতকাল বুধবার রাতে এ তথ্য জানান খাদিজার মামা আব্দুল মুকিত।

আব্দুল মুকিত বলেন, ‘খাদিজার বড় ভাই শাহিন চীন থেকে ভোরে ও বাবা মাসুক মিয়া সৌদি আরব থেকে বিকেলে ঢাকায় আসছেন।’ তিনি আরও বলেন, মাসুক মিয়ার তিন ছেলে ও এক মেয়ে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে খাদিজাকে নগরীর এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন বদরুল আলম। পরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দফা অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা