,

কাউন্সিলররাই ভবিষ্যত নেতৃত্ব নির্বাচন করবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সম্মেলনে সারা দেশ থেকে আগত কাউন্সিলররা যাকে যোগ্য মনে করবেন তাকেই তাদের নেতা হিসেবে নির্বাচন করবেন। এর মাধ্যমে দলের ভবিষ্যত নেতৃত্ব তৈরি হবে।বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য উপ-কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

hanif-291015

হানিফ বলেন, সারাদেশ থেকে যারা কাউন্সিলর হিসেবে সম্মেলনে আসবেন তাদের স্বাস্থ্য সেবার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। তাদের জন্য স্পেশাল মেডিকেল টিম, ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যে কোনো সমস্যায় সবচেয়ে দ্রুত সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিদেশীরা যখন এ দেশকে ব্যর্থ রাষ্ট্র বলা শুরু করছিল, ঠিক সে সময় শেখ হাসিনা দেশের ক্ষমতায় এসে দেশে উন্নয়নের গতি এনে দিয়েছেন। এখন সেই সমালোচনাকারী বিদেশীরাও স্বীকার করেছে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলনের ঘোষণাপত্রে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কর্মপরিকল্পনা থাকবে বলে জানান হানিফ।

উপ-কমিটির সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ কমিটির সদস্য সচিব বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বিএমএ ও স্বাচিপ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা