,

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট ‘সহজ ডটকমে’

 
স্পোর্টস ডেস্ক :আগামী শুক্রবার থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ। আফগানিস্তান সিরিজের মতো এ সিরিজের ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইন টিকেট বিক্রয় প্রতিষ্ঠান সহজ ডটকমে (www.shohoz.com)। তবে এ জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ দর্শকদের।

image-930

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

টিকিট কেনার জন্য ১৫ শতাংশ মূল্য সংযোজন করের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে আরো ২৫ টাকা। সেই হিসেবে সাধারণ দর্শককে ১০০ টাকার টিকিটে গুণতে হচ্ছে ১৪০ টাকা। তবে সরাসরি টিকিট কিনলে খরচ হবে মূল্য সংযোজন করসহ ১১৫ টাকা।

আগের মতোই একটি মোবাইল নম্বর দিয়ে প্রত্যেক ম্যাচে তিনটি করে টিকিট কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা। টিকিট ক্রয়ের সময় মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা যে কোনো ফটোবিশিষ্ট পরিচয়পত্রের স্ক্যান কপি সহজ ডটকমে সরবারহ করতে হবে। এরপরে সহজ ডটকম থেকে একটি ম্যাসেজ পাবে তারা। সে ম্যাসেজ দেখিয়ে সংগ্রহ করতে হবে ম্যাচের মূল টিকিট।

রাজধানীর বেশ কিছু জুতা প্রস্তুতকারী ব্র্যান্ড লোটোর আউটলেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। পেমেন্ট করার জন্য সহজ ডটকমের কাছে বিকাশ, রকেট (ডাচ বাংলা) মোবাইল ব্যাংকিং, এবং ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে