বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন’

 

বিনোদন ডেস্ক : ফাঁস হওয়া পার্চড সিনেমার নগ্ন ভিডিও নিয়ে প্রশ্ন করায় ভীষণ চটেছেন রাধিকা আপ্তে।গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে এক সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে খেপে যান এ বলিউড অভিনেত্রী। জবাবে রাধিকা বলেন, ‘দুঃখিত, আপনার প্রশ্ন খুবই হাস্যকর। বিতর্ক আপনাদের মতো মানুষেরা তৈরি করে। আপনারা ক্লিপ দেখেন এবং অন্যজনের সঙ্গে শেয়ার করেন, এভাবেই আপনারা বিতর্কের জন্ম দেন।’

radhika-apte-3a

 

তিনি আরো বলেন, ‘আমি একজন শিল্পী। আমাকে যদি এরকম কাজ করতে হয় তবে করব। আপনারা যদি খোলস ভেঙে বাইরের সিনেমাগুলো দেখেন, তাহলে দেখবেন এ ধরনের দৃশ্য করে তারা সফল হচ্ছেন। সুতরাং আপনার এ ধরনের প্রশ্ন করা উচিৎ হয়নি।’

ফোবিয়া সিনেমা খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কিছুতে লজ্জা পাই না। যারা নিজেদের শরীর নিয়ে লজ্জিত, তারা অন্যের শরীর নিয়ে কৌতূহলী। আপনাদের যদি আগামীতে কারো নগ্ন শরীর দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন। তারপরই আমরা এ নিয়ে কথা বলব।’ কিছুদিন আগে ফাঁস হয় রাধিকা আপ্তের পার্চড সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও। এরপর তা অনলাইনে ভাইরাল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু