,

আগে শুটিং পরে চুক্তি!

mimবিনোদন প্রতিবেদক : সাধারণত দেখা যায়, চুক্তির পর ছবির শুটিংয়ে অংশ নেন ছবির নায়ক-নায়িকারা। কিন্তু সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবিতে ঘটল ব্যতিক্রম ঘটনা। শুটিং শুরু করার এক সপ্তাহ পর ওই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল রাতে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে বসে চুক্তিবদ্ধ হলেন নায়িকা।

কেন এই ব্যতিক্রম ঘটনা? জানতে চাইলে মিম বলেন, ‘হঠাৎ করেই ছবিটির সঙ্গে যুক্ত হয়েছি আমি। গত মাসে অস্ট্রেলিয়া ছিলাম। ওই সময় ছবির প্রযোজক আবদুল আজিজ ফোন করে কাজটি করার প্রস্তাব দেন। গল্প শুনে ভালো লেগে যায়। তাই রাজি হয়ে গেলাম। দেশে ফিরে কাজ শুরু করার আগেই প্রযোজক যুক্তরাষ্ট্রে চলে যান। ফলে আগে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ হয়নি। বিশ্বাস ছিল, পরে চুক্তিবদ্ধ হলেও কোনো সমস্যা হবে না।’

গত ২৯ সেপ্টেম্বর থেকে ‘পাষাণ’ ছবিতে কাজ শুরু করেন মিম। টানা তিন দিন কাজ হয়েছে। পরের ধাপের শুটিং পূজার পরে হবে বলে জানান এই নায়িকা।

ছবিতে একজন টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন এই লাক্স তারকা। তাঁর কাছে এটি নতুন অভিজ্ঞতা। মিম বলেন, ‘মিডিয়াতে কাজ করতে এসে সাংবাদিক চরিত্রটি কাছ থেকে চেনা। তাই চরিত্রটি করতে খুব খাটতে হয়নি। বেশ মজা পাচ্ছি।’
‘পাষাণ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনয়শিল্পী ওম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা