,

নতুন কমিশনকে অবিশ্বাস করলেও নির্বাচনে অংশ নেবে বিএনপি: হাফিজ উদ্দিন

bnp-1নিরপেক্ষ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারকে বিশ্বাস করছে না বিএনপি ও জাতিয় পার্টি। প্রশ্ন আছে সরকারের সরিক ওয়াকার্স পার্টিরও। বিএনপি মনে করে কারা পুনর্গঠিত কমিশনে আসবেন তা আগে থেকে ঠিক হয়ে গেছে। এদিকে অন্যরা ভরসা রাখতে চান রাষ্ট্রপতির ওপর। অবশ্য ইসি যেমনি হোক আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী সব দল।
সংবিধান রক্ষার সপথ নিয়ে ২০১২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় সিএসি কাজী রকিবউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন কমিশন। তাদের অধীনে ৮ জানুয়ারি সংসদ নির্বাচন ও পরে স্থানীয় নির্বাচনের মান নিয়ে প্রশ্ন ওঠে।
এমতাবস্থা ২০১২ সালের দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৫ মাস পর। এরই মধ্যে শুরু হয়ে গেছে নতু সিএসি ও কমিশনার নিয়োগের জল্পনা-কল্পনা। এমন পরিপেক্ষিতে বিএনপি সহ সরকারের অনেক সরিক দলেরও দাবী সার্স কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য কমিশনার নিয়োগের।
এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (আব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি বলেন, আওয়ামী-লীগ খুব ভেবে কাজ করেন। তাই তারা কাদেরকে নিয়োগ দিবেন তাও তারা ঠিক করে রেখেছেন।
হাফিজ উদ্দিন আরও বলেন, জাতীয় সংসদে অতীতে প্রতিনিদিত্ব করেছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাষ্ট্রপতির একটি বৈঠকের আহ্বান করা উচিত।
তিনি বলেন, পুনর্গঠিত কমিশন যেমনি হোক আগামী নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি । কারণ, আমাদের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তাই আমাদের এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং আমরা মনে করি যে, ব্যপক জনসমর্থন বিএনপির রয়েছে।
এদিকে একই প্রসঙ্গে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, গত নির্বাচন দেখে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে , নির্বাচন কমিশন জেলা প্রসাশক এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। তাই ভবিষ্যতে যেনো এই রকমের পরিস্থিতির মুখোমুখি না হতে হয় সেটা লক্ষ্য রাখতে হবে।
এদিকে বার বার নির্বাচন কমিশনার নিয়োগে বিতর্ক এড়াতে আইন করার দাবী রাজনৈতিক বিশ্লষকদের।
সূত্র: যমুনা টেলিভিশন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা