,

ধরা পড়েছে কিমকে হেনস্থা করা সেই ডাকাত দল!

03-kim-kardashianবিনোদন ডেস্ক : প্যারিসে ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে ভালোই হ্যাপায় পড়েন মার্কিন সেলিব্রেটি কিম কার্দেশিয়ান। ডাকাতি হয়ে যায় কিমের ১০.৮২ মিলিয়ন ডলার অর্থমূল্যের জুয়েলারি। ডাকাতরা তার হোটেল কক্ষে প্রবেশ করে ওই জুয়েলারি নিয়ে যায়। ওই সময় কিমকে তারা হোটেল কক্ষের বাথরুমে আটকে রাখে। সোমবার এ ঘ্টনা ঘটলেও ফরাসি পুলিশ এখনো এ ঘটনার কোনো কিনারা করতে পারেনি।

কারণ কিম ডাকাত দলের সদস্যদের ব্যাপারে খুব একটা তথ্য দিতে পারেননি। হোটেলের কোনো সিসিটিভি ক্যামেরাতেও ডাকাতদের ছবি ধরা পড়েনি। আর ডাকাতরা বেশ সাবধানতা অবলম্বন করে হোটেলে প্রবেশ করে। ফলে নিরাপত্তারক্ষীরাও কিছু টের পায়নি।

কিম কার্দেশিয়ান ফ্রান্স ছাড়লেও এখনও ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির পুলিশ। জানা গেছে, বেল অ্যাঞ্জ নামের একটি স্যালুনে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতদলের ছবি। তাই আশা করা হচ্ছে, ঘটনাটির এবার একটা কিনারা করা যাবে।

ওই সেলুনটির ক্যামেরায় ডাকাত দলের ছবি ধরা পড়ার ঘটনা বেশ অদ্ভুত। সেলুনের ক্যামেরাটি ছিল এর আয়নার দিকে তাক করা। আর ডাকাতি করে হোটেল ছাড়ার সময় আয়নার ডাকাতদলটির প্রতিবিম্ব পড়ে। আর তার মাধ্যমে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই ডাকাত দলের ছবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে