,

বগুড়ায় জেএমবির দুই সদস্যের আত্মসমর্পণ

bogora_নিউজ ডেস্ক : উত্তরাঞ্চল নব্য জেএমবির দুই সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। তারা হলো- মো. আব্দুল হাকিম (২২) ও মাহামুদুল হাসান ওরফে বিজয় (১৭)।

স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় নিয়ে বুধবার তারা র‌্যাব-১২ এর কাছে আত্মসমর্পণ করে বলে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

র‌্যাব জানায়, আব্দুল হাকিম আলিম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালাচ্ছে। মাহামুদুল হাসান বগুড়া পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটে অধ্যায়নরত।

আব্দুল হাকিমের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার কামারপাড়া গ্রামে। সে হলি আর্টিজান হামলার জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ঠ সহচর ছিল।

আত্মসমর্পণকারী মাহমুদুল হাসান ওরফে বিজয় গ্রামের একটি সাধারণ পরিবারের সদস্য। সে মুফতি জসীম উদ্দিন রাহমানির ওয়াজ ও লিখিত বই পড়ে জেএমবিতে যোগ দেয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর