,

অপরিবর্তিত নার্গিসের অবস্থা

1519191নিউজ ডেস্ক : সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলর আলমের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। আজ বুধবার সকালে মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট এবং স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম উদ্দিন বলেন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা সম্ভব না। তার অবস্থা সংকটাপন্ন হলেও আমরা এখনও আশাবাদী।

নার্গিসকে বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে নেওয়ার মতো অবস্থায় নার্গিস নেই। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পরিবারের সম্মতি নিয়ে নার্গিসের অস্ত্রোপচার হয়। ওই সময় ড. মির্জা নাজিম উদ্দিন জানান, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় ও হাতে অসংখ্য কোপের আঘাত রয়েছে।

নার্গিসের অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকদলের প্রধান নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার বলেন, নার্গিসের মাথায় অসংখ্য আঘাত ছিল। তার যে অপারেশন হয়েছে, তাতে ৭২ ঘণ্টা আগে তার সম্পর্কে কিছু বলা যাবে না। তিনি ঝুঁকিতে আছেন। এ ধরনের রোগীদের বাঁচার সম্ভবনা শতকরা ৫ ভাগ।

সোমবার বিকালে নার্গিসকে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। এ ঘটনায় বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর