,

ইউটিউব দেখলে হ্যাক হতে পারে স্মার্টফোন!

 
ইউটিউবে কি প্রতিদিন ভিডিও দেখেন? তবে এবার থেকে সাবধান! এইসব ভিডিও থেকে ফোনে যে প্রচুর পরিমাণে ভাইরাস ঢোকে শুধু তাই নয় এইসব ভিডিওর মাধ্যমে হ্যাকিংও করা হয় স্মার্টফোন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এইসব ভিডিওগুলিতে চাপা গলায় কিছু ‘ভয়েস কম্যান্ড’ রেকর্ড করা হয়।

smartphone-youtube

ভিডিও প্লে করার পরে সেই কম্যান্ড অনায়াসেই কাছাকাছি থাকা অন্য কোনো স্মার্টফোনকে সহজেই হ্যাক করতে পারে। অর্থাৎ কেউ আপনার পাশে বসে তেমন কোনো ভিডিও তার ফোনে যদি দেখেন তবে কখন যে আপনার ফোনটি হ্যাক হয়ে যাবে তা আপনি জানতেও পারবেন না।

এই অভিনব পদ্ধতিতে ফোন হ্যাক করার বিষয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিকা শের জানিয়েছেন, গুগল নাউ এবং অ্যাপল সিরি-র ভয়েস রেকগনিশন অত্যন্ত উচ্চমানের এবং সেই সার্ভিসকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তবে পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ভিডিও চালালেই যে অন্য ফোন হ্যাক হয়ে যাবে তা কিন্তু নয়। এখানেও সংখ্যাতত্ত্বগত প্রব্যাবিলিটির প্রসঙ্গ উঠছে। একটি উদাহরণ দিয়ে বলা যাক— যদি ১০ লাখ মানুষ একটি ভিডিও দেখেন, যেখানে একটি সিক্রেট ভয়েস মেসেজ এমবেড করা আছে। তবে মোটামুটিভাবে ৫ হাজার স্মার্টফোন হ্যাক হতে পারে এভাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা