,

ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে কয়েকশ’ জঙ্গি

pakআন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঢুকে নাশকতা চালানোর জন্য পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন লঞ্চ প্যাডে জড়ো হয়েছে একশোরও বেশি জঙ্গি। ভারতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যে জানা গেছে, সীমান্তের ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের কাঁটা তার পার করতে সাহায্য করছে পাক সেনারা। ভারতে ঢুকে কাশ্মীরসহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানোই তাদের উদ্দেশ্য।

সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে খবর, সীমান্তের ওপারে বেশকিছু দিন ধরেই বিভিন্ন সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করছেন তারা। তবে সেক্ষেত্রে যে ভারতীয় জোয়ানরাও পাকিস্তানকে কড়া জবাব দিতে প্রস্তুত তাও জানিয়েছেন বিএসএফ ডিজি কেকে শর্মা। সূত্রের খবর, দেশের পশ্চিম প্রান্তকেই শুধুমাত্র সুরক্ষিত করতে তৎপর নয় কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে পূর্বপ্রান্তে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করছে সীমান্ত রক্ষী বাহিনী। কারণ পশ্চিম প্রান্ত দিয়ে অনুপ্রবেশের সুযোগ না পেলে পূর্বপ্রান্ত দিয়ে অনুপ্রবেশ করে নাশকতা ঘটাতে পারে জঙ্গিরা। শুধুমাত্র জওয়ানরাই সতর্ক নয়, সীমান্তের গ্রামগুলির কৃষক ও অধিবাসীদেরও বলা হয়েছে সতর্ক থাকতে। গ্রামের আশেপাশে কোনও প্রকারের সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই সেনাকে জানাতে বলা হয়েছে। সূত্র: কলকাতা ২৪x৭

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা