,

পৃথিবীর দীর্ঘতম দাম্পত্য জীবনের অবসান

oldনিউজ ডেস্ক : ব্রিটেনে গত বছর ১১০ বছর বয়সে নিজের ৯০তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন। যা বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবন কাটানোর রেকর্ডও। আগামী ৬ সপ্তাহ পরেই ছিল তার ১১১তম জন্মদিন। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন করম চন্দ নামের ওই প্রবাসী ভারতীয়।

করমের স্ত্রীর নাম কারতারি চন্দ। বয়স ১০৩ বছর। একশো অতিক্রম করা এই দম্পতি থাকতেন ব্র্যাডফোর্ডের কাছে গিরলিংটনে।

১৯০৫ সালে পাঞ্জাবের জলন্ধরের কারারি গ্রামের এক কৃষক পরিবারে জন্ম করম চন্দের। ১৯২৫ সালে কারতারি চন্দের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবন্ধ হওয়ার পর ১৯৬৫ সালে ব্রিটেনে পাড়ি জমান তারা। বর্তমানে চার পুরুষের এই বংশে করম চন্দের ছিল আট সন্তান, ২৭ জন নাতি-নাতনি ও বেশ কয়েক ডজন প্রপ্রৌত্র।

জলন্ধরের করারি গ্রামে থাকেন করম চন্দের এক ছেলে হরভজন চন্দ (৬৭)। তিনি জানিয়েছেন, দু’বছর আগে ব্রিটেনের বাকিংহাম প্যালেসে সাক্ষাতের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন রানি। কারণ তারাই ছিলেন বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবন অতিক্রমকারী দম্পতি।

চন্দ দম্পতির বৈবাহিক জীবন ছিল ৯০ বছর ২৯১ দিনের। যা বিশ্বের দীর্ঘতম দাম্পত্য জীবন হলেও তাকে এখনও স্বীকৃতি দেয়নি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমানে বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবনের খেতাব রয়েছে এক মার্কিন দম্পতির (৮৬ বছর) অধীনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা