,

আনুশকা-ধোনির একান্ত সময়ের ছবি ভাইরাল!

anudhoniস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি-আনুশকার গল্পটা এখনো ঠিক শেষ হয়নি। রেশ রয়েই গেছে যেন। এই তো মাত্র কিছুদিন আগেই দুজনকে দেখা গিয়েছিল প্রাগের রাস্তায়। ইনস্টাগ্রামে সেই ছবি তারা পোস্টও করেছিলেন। তাহলে গল্পের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি ঢুকে পড়লেন কিভাবে? কেন শোনা যাচ্ছে ধোনির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আনুশকা? সেই ছবি নাকি ভাইরাল স্যোশাল মিডিয়ায়!

আসলে পুরোটাই ফান। ফেসবুকের একটি জনপ্রিয় পেজ নিতান্তই মজা করার জন্য ‘পিকে’ সিনেমার একটি ছবি আপলোড করে। ছবিটিতে দেখা যায় সুশান্ত সিংহ রাজপুত এবং আনুশকা শর্মা রোম্যান্স করছেন। ছবির নিচে ছিল মজা করে লেখা ক্যাপশন: রিল লাইফের ধোনি এবং বিরাট কোহলির প্রেমিকা একান্তে সময় কাটাচ্ছেন। আর এই ছবিটাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। মুক্তির পর প্রথম চারদিনে প্রায় ৪৫ কোটি টাকা উপার্জন করেছে ছবিটি। ইতোমেধ্য অনেকেই ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-কে বলিউডের সর্বকালের সেরা বায়োপিক বলে দাবি করেছেন। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা