,

টাঙ্গাইলে মালবাহী ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

333টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেত‍ু মহাসড়কের কালিহাতিতে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন: পাবনা জেলার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়া জেলার সিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক ঘটনাস্থলে এলে, ট্রাকটির সামনে চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ছাদে থাকা ৪ যাত্রী নিহত হয়। এসময় আহত আরও ৫ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর