,

যেকোনো হামলার জন্য পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটি প্রস্তুত রেখেছে ভারত!

158524_19আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় প্রতিপক্ষের ওপর হামলা চালানোর জন্য পশ্চিমবঙ্গের একটি বিমান ঘাঁটি প্রস্তুত রেখেছে ভারতীয় বিমান বাহিনী। কলকাতাভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থলে এবং আকাশপথে যাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ করা যায় সে কারণে সব বিমানঘাঁটিকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি রাখা হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিমানবাহিনীর ঘাঁটি পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারফোর্সকে।

গোটা ভারতের কাছে ফাইটার পাইলট তৈরির আঁতুড়ঘর হিসাবে পরিচিত এই ঘাঁটি। কলাইকুণ্ডা এওসি রাজেশ পুরোহিত সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। অন্যদিকে, সোমবার সেই প্রস্তুতিই প্রাথমিকভাবে সেরে ফেলে এই ঘাঁটির দায়িত্বে থাকা বিমান বাহিনীর কর্মকর্তারা। গতকাল দুপুরে বেশ কয়েকটি হক ফাইটার জেট একসঙ্গে ‘যুদ্ধে’র মহড়া চালায়। রাজেশ পুরোহিত আরো জানিয়েছেন, বিমানবাহিনীর অন্যতম শক্তি এই ফাইটার জেট হক। এই বোমারু বিমানের মধ্যে উন্নত মিসাইল মোতায়েন রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে এবং অবস্থায় এই বোমারু বিমান দিয়ে শত্রুপক্ষের উপর হামলা চালাতে পারে বলেও জানিয়েছেন তিনি।

যেকোনো যুদ্ধের ক্ষেত্রে রাজ্যের এই ঘাঁটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ১৯৬৫ সালে এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। ৭১-র যুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছিল কলাইকুণ্ডা বিমান ঘাঁটি। কার্গিল যুদ্ধেও গুজরাত উপকূলের দায়িত্ব দেয়া হয়েছিল এই বায়ুসেনা ঘাঁটিকেই। একদিকে যুদ্ধে অংশগ্রহণ, আরেকদিক প্রশিক্ষণ। দুই দিক থেকে সমান পারদর্শী কলাইকুণ্ডা। এখানে তিন ধাপে প্রশিক্ষণ দেয়া হয় ফাইটার পাইলটদের। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলাইকুণ্ডা বিমান ঘাঁটি তৈরি করেছিল ব্রিটিশরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে