,

মার্কিন সেনা হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকায় বাংলাদেশি গ্রেপ্তার

isisনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিক নেলাশ মোহাম্মদ দাস মার্কিন এক সেনাকে হত্যায় সহযোগিতা করতে চেয়েছিলেন৷ এর আগে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর প্রতি সমর্থন জানান তিনি৷

২৪ বছর বয়সি দাসকে শুক্রবার গ্রেপ্তার করা হয়৷ এফবিআই-এর এক গোপন সংবাদদাতা দাসের গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন৷ নিজের মতোই ঐ সংবাদদাতাও আইএস-এর কর্মকাণ্ড সমর্থন করেন বলে মনে করেছিলেন দাস৷ তাই ‘মার্কিন এক সেনাকে হত্যার’ ইচ্ছার কথা এফবিআই-এর সংবাদদাতাকে জানিয়েছিলেন দাস৷

এফবিআই-এর ঐ সংবাদদাতা একদিন দাসকে জানান যে, তাঁর কাছে মার্কিন এক সেনার উপর হামলার পরিকল্পনার তথ্য আছে৷ তখন দাস ঐ হামলায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন বলে আদালতের নথিপত্রে অভিযোগ করা হয়েছে৷ দাস ভেবেছিলেন, হামলা চালাতে পারলে ঐ সংবাদদাতার ইরাকি সূত্রের কাছ থেকে ৮০ হাজার ডলার পাওয়া যাবে৷

এই ভেবে দাস একটি বন্দুকে গুলি ভরে ঐ সংবাদদাতার সঙ্গে শুক্রবার নির্ধারিত একটি স্থানে গিয়েছিলেন৷ সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়৷ এরপর সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়৷ পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার৷

২০১৫ সালের শেষদিক থেকে ২০১৬ সালের প্রথম দিক পর্যন্ত নিজের সামাজিক মাধ্যমে আইএস-এর প্রতি সমর্থন জানান দাস৷ প্যারিস, স্যান ব্যার্নার্ডিনো ও ক্যালিফোর্নিয়ায় আইএস এর হামলার প্রতিও সমর্থন জানান তিনি৷ এছাড়া বন্দুক রাখার অনুমতি পেতে একটি ক্লাসে অংশগ্রহণ করেছিলেন ও আঙুলের ছাপ দিয়েছিলেন বলে আদালতের নথিপত্রে উল্লেখ করা হয়েছে৷

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি আছে দাসের৷ চলতি বছরের মে মাসে এফবিআই-এর সংবাদদাতার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয়৷

মেরিল্যান্ডের অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, দাসের জন্য একজন বিচারক ঠিক করা হয়েছে৷ সোমবার সন্ধ্যায় এপি ঐ আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন৷

অভিযোগ প্রমাণিত হলে দাসের সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা