বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেস্ট ক্যানসারে সম্ভ্রম বাঁচাবে এই স্পেশাল অন্তর্বাস

underwearনিউজ ডেস্ক : স্তন ক্যানসার আক্রান্ত নারীদের রেডিয়োথেরাপি চলাকালীন স্তন সঙ্কুচিত হয়ে যায়। স্তনের গঠনে মারাত্মক প্রভাব পড়ে। অর্ধনগ্ন না হলে রেডিয়োথেরাপি করাও সম্ভব হয় না। চিকিত্‍‌সা বিজ্ঞানের উন্নতিতে এবার এই সব অসুবিধার সম্মুখীন হতে হবে না নারীদের। সৌজন্যে ব্রেস্ট ক্যানসার ব্রা। এই উচ্চপ্রযুক্তিসম্পন্ন ব্রা একাধারে যেমন নারীদের সম্ভ্রম রক্ষা করবে, একই সঙ্গে রেডিয়োথেরাপির সাফল্যের হারও বাড়িয়ে দেবে অনেকটাই।

ব্রিটেনের শেফিল্ড হেলাম বিশ্ববিদ্যালয়ের চিকিত্‍‌সা বিজ্ঞানীরা তৈরি করেছেন এই হাইটেক অন্তর্বাস। এই অন্তর্বাস ক্যানসার আক্রান্ত স্তনকে এমন একটি পজিশনে রাখবে, যার জেরে রেডিয়োথেরাপির সাফল্যের হার বেড়ে যাবে। এবং থেরাপির সময় আক্রান্ত নারীকে অর্ধনগ্ন থাকতে হবে না।

বিশ্বে বহু নারী স্তন ক্যানসারে আক্রান্ত। রয়্যাল কলেজ অফ রেডিয়োলজিস্টস-এর তথ্য বলছে, শুধু ব্রিটেনেই আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার। তিন থেকে চার সপ্তাহ প্রতিদিন বিভিন্ন সেশনে রেডিয়োথেরাপি চলে। রেডিয়োথেরাপি চলাকালীন বর্তমানে আক্রান্ত নারীদের কোমর পর্যন্ত উন্মুক্ত রাখতে হয়। এর জেরে একাধারে যেমন তাঁদের সম্ভ্রমহানী হয়, তেমনই রেডিয়োথেরাপির সাফল্যের হারও কমে যায়। থেরাপি চলাকালীন এই ব্রা পরে থাকা যাবে। রেডিয়েশন বিম শুষে নেবে অন্তর্বাসটিতে ব্যবহৃত ফ্যাবরিক।

ইতোমধ্যেই এই অন্তর্বাসের পরীক্ষামূলক সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। আপাতত ব্রিটেনে চালু করা হয়েছে এই ব্রা। খুব শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশেও মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটেনে ব্রা-টির দাম রাখা হয়েছে ৫০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৪ হাজার ২৪৬ টাকা প্রায়)। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত