,

যৌথ প্রযোজনা দুই বাংলার চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করবে : শুভশ্রী

subosri_35871বহুদিন থেকেই ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে। সাম্প্রতিককালে যৌথ প্রযোজনার ‍এই ‍উদ্যোগ বেড়েছে। এতে দুই দেশের শিল্পী ও কলাকুশলীরা সংস্কৃতি আদান-প্রদানের পাশাপাশি ‍উভয় দেশে দর্শক শ্রেণি তৈরি করতে পারছেন। এরই সূত্র ধরে বাংলাদেশে ‘প্রেম কি বুঝিনি’ চলচ্চিত্রের প্রচারের জন্য ঢাকায় এসেছিলেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী। সুদীপ্ত সরকার পরিচালিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজ। ‘প্রেম কি বুঝিনি’ চলচ্চিত্র নিয়ে এই প্রতিবেদকের মুখোমুখি হয়ে ছিলেন শুভশ্রী । সেই আলাপ চারিতার কিছু অংশ পাঠকের জন্য তুলে ধরা হল-
র্দীঘদিনপর দুই দেশে আপনার ভক্তদের কাছে নিজেকে কিভাবে তুলে ধরছেন?

আমি সব সময় একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি। যেটা আমার কাছে ভালো লাগে সেটাই করি। সব সময় প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে, প্রচুর ছবি করতে হবে এমন আমার কাছে কখনো মনে হয় না। এজন্যই আমার ভক্তরা আমাকে বেশী পছন্দ করেন।আর এবার আমি ভিন্ন দুইটি চরিত্রে দর্শকদের কাছে আসছি। আশা করছি আমার ভক্তরা নিরাশ হবেন না।

‘প্রেম কি বুঝিনি’ চলচ্চিত্রের দর্শক প্রিয়তা নিয়ে আপনি কতটুকু আশাবাদী?

‘প্রেম কি বুঝিনি’ ছবির নামটার মধ্যেই প্রেম আছে। সব মানুষের মধ্যে প্রেমের অনুভূতিটা বিরাজমান। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জন্য প্রেমের অনেক টিপসও রয়েছে ছবিটিতে। পাশাপাশি পারিবারিক কিছু বিষয়ও আছে ছবিটির মধ্যে। সব বয়ষী মানুষরাই ছবিটি উপভোগ করবে বলে আশা করি। আর যখন আমার ছবি এই দেশে মুক্তি পেতনা, তখনো কিন্তু বাংলাদেশে আমার প্রচুর ফ্যান ছিল। এটা আমার একটি বড় প্রাপ্তি। আমার যদি এখানে কোনো ছবি মুক্তি নাও পেত তবুও এখানে আমার দর্শকরা আমার ছবি দেখত। এখানকার অনেক ফ্যানরাই কলকাতায় এসে আমার সাথে দেখা করেছে এবং আমাকে ঢালিউডে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

এই পূজায় আপনার দুইটি ছবিমুক্তি পাচ্ছে, এর মধ্যে কোন ছবি নিয়ে আপনি বেশি আশাবাদী?
যেকোনো ছবি নিয়েই একজন অভিনেত্রী অনেক আশাবাদী থাকেন। কারণ আশাবাদী না থাকলে তো আর সে সেই ছবিটি করতেন না। অভিমান ও ‘প্রেম কি বুঝিনি’ দুটো ছবি নিয়েই আমি খুব আশাবাদী। আমার দুটো ছবি দুইটি ভিন্ন ধাঁচের। একটার সাথে অন্যটার কোন সর্ম্পক নেই। দুটো ছবিতে দর্শকরা আমাকে পাবেন ভিন্নরূপে ও ভিন্নভাবে।

যৌথ প্রযোজনায় ছবি করার সুফল কি?
আমার কাছে মনে হয় যৌথ প্রযোজনায় ছবি করার সুফল অনেক। এতে করে আপনার দর্শকপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি আপনার কাজ সর্ম্পকে জানবে দুই বাংলাই। সুসর্ম্পক তৈরি হবে দুই বাংলার মধ্যে। দুই বাংলার কাজের অগ্রগতি হবে ব্যাপকহারে। সাথে দক্ষতাও বাড়বে। আর যৌথ প্রযোজনা তো এখন শুরু হয়নি, হয়েছে অনেক আগে থেকেই। যেখানে নায়ক রাজ রাজ্জাক, ফেরদৌসসহ আরো অনেকে কাজ করেছেন যৌথ প্রযোজনায় । আমি মনে করি যৌথ প্রযোজনা দুই বাংলার চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করবে।

ওপার বাংলায় এপার বাংলার ছবির দর্শক প্রিয়তা নিয়ে কিছু বলুন?
আসলে কলকাতায় বাংলাদেশের চ্যানেলগুলো সহজে পাওয়া যায় না, তাছাড়া বাংলাদেশের ছবিও মুক্তি দেয়া হয় না কিন্তু বড় বিষয় হচ্ছে আমাদের ছবি যেভাবেই হোক এই দেশে আসছে। দর্শক আমাদেরকে চিনতে পারছে কিন্তু কলকাতার মানুষেরা সেটা পারছে না। যে কারণে কলকাতায় কিন্তু ঢাকার ছবির জনপ্রিয়তা তুলনামুলকভাবে একটু কম। কিন্তু এধারার পরিবর্তন হচ্ছে যৌথ প্রযোজনার কারণে। আসলে দুই দেশের মানুষেরাই দুই দেশের বাংলা সিনেমা দেখবে এমন একটা ব্যবস্থা করা উচিত।

ঢালিউডের কিং খানের সাথে ছবি করছেন, আপনার অনুভূতি …
প্রথমত আমি আগে শাকিবকে চিনতাম না। ওর সাথে আমার প্রথম পরিচয় হয় লন্ডনে । আমি তখন ‘প্রেম কি বুঝিনি’ছবির শুটিং এর জন্য গিয়েছিলাম আর শাকিব গিয়েছিল ‘শিকারী’ ছবির শুটিংয়ের জন্য। এখন আমি খুবই আগ্রহী শাকিবের সাথে কাজ করার জন্য। আমি শাকিবের ‘শিকারী’ ছবিটি দেখেছি। ছবিটিতে শাকিব খুব ভালো কাজ করেছে ।

বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
বর্তমানে অভিমান আর ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রমোশন নিয়ে একটু ব্যস্তসময় পার করছি। এছাড়াও দেবের সাথে ‘ধূমকেতু’ নামের একটি ছবিতে কাজ করেছি। ছবিটির কাজ প্রায় শেষ, শুধু ডাবিং বাকি রয়েছে মাত্র।

সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

সূত্র: ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে