,

মাশরাফির মহানুভবতার প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমে

photo-1475592012স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মশরাফি বিন মুর্তজা যে জনপ্রিয়তায় অদ্বিতীয় তা আরো একবার প্রমাণ হয়েছে। ম্যাচ চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আপনার ভক্ত।’

গত শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমন ঘটনা ঘটেছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভার চলাকালীন সেই দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন।

এই ঘটনার জন্য সেই দর্শককে থানায় পর্যন্ত যেতে হয়েছে। এই ভক্তের যেন ক্ষতি না হয়, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অনুরোধও করেছিলেন।

এর জন্য আন্তর্জাতিক গণমাধ্যম মাশরাফির মহানুভবতার প্রশংসা করেছে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মাঠে ডুকে পড়া সেই দর্শককে নিরাপত্তাকর্মীরা যখন তাঁর জামার কলার ধরে টেনে মাঠ থেকে বের করার চেষ্টা করছিলেন, মাশরাফি তখন তাঁকে জড়িয়ে ধরে রাখেন। পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করেন তিনি।

শুধু তাই নয়, নিরাপত্তাকর্মীরা যেন এই ভক্তের সঙ্গে সহিংস আচরণ না করেন মাশরাফি তাঁকে আগলে রাখার চেষ্টা করেন। এমনকি বাংলাদেশ অধিনায়ক তাঁকে পাহারা দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে সহযোগিতাও করেন। পরে দূর থেকে ইশারা করে বলেন, তাঁর সঙ্গে যেন অসৌজন্যমূলক আচরণ না করা হয়। আর এই কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে মাশরাফির মহানুভবতার প্রশংসা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা