,

হিলারিই হবেন মার্কিন প্রেসিডেন্ট

Hillary Rodham Clinton Signs Copies Of Her Memoir "Hard Choices"আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আরও এক মাস বাকি থাকলেও কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বাংলাদেশি একজন জ্যোতিষী বলছেন, সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট।

জ্যোতিষী ড. কে. সি. পাল বলেন, ‘হিলারি ক্লিনটন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এই সহধর্মিণীর জীবনে ২০১৬ সালটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। তার জীবনে নতুন এক অধ্যায় রচিত হওয়ার জন্য রেকর্ড হয়ে থাকবে এ বছর। কারণ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে তিনিই স্বীকৃতি পাবেন।’

কে. সি. পাল আরও বলেন, ‘হিলারি ক্লিনটন তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাপী চলা মহাদুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হবেন। আইএস জঙ্গিগোষ্ঠী দমনে তার একক নেতৃত্বগুণ বিশ্বনেতাদের এক কাতারে বসাতে সাহায্য করবে। এর ফলে শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্ব তার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হবে।’ তবে শরীর-স্বাস্থ্যের ব্যাপারে হিলারি ক্লিনটনের সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন এই জ্যোতিষী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে