,

এ কেমন প্রেমিক পুরুষ

cimg0209আশ্রাফুর রহমান রাসেল  : মাটিতে লুটিয়ে পড়েছে কলেজের মেয়েটি তবুও চাপাতির কোপ অব্যহত রেখেছে কথিত প্রেমিক পুরুষ বদরুল। ঘটনাটি সিলেটের এমসি কলেজ প্রাঙ্গনে ঘটলেও প্রযুক্তির কল্যাণে ঘরে বসে হাতের মুঠোয় দেশবাসী দেখতে পেল এ নির্মম দৃশ্য। প্রেমে ব্যর্থ হয়ে চিরকুমার থেকেছে অনেকে। লেখা হয়েছে হাজার হাজার রচনা, কবিতা, গান, গল্প। কিন্তু এখনকার মানুষ খুবই আমানবিক। প্রেমে ব্যর্থ হয়ে নির্দয়ভাবে ছুরিকাঘাতে হত্যা করছে নারীদের। প্রেমে ব্যর্থ হয়ে যে পুরুষ তার কাঙ্খিত নারীকে ছুরিকাঘাত করে। প্রেমে সফল হয়ে দাম্পত্য জীবনে সে পুরুষের হাতে সে নারী নির্যাতিত হবেনা এমন নিশ্চয়তা কে দেবে। গত সেপ্টেম্বরে ফরিদপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মিতু (১৬) নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিলন মন্ডল নামের এক বখাটে। পুলিশ ও গ্রামবাসী জানায়, নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মিতু মন্ডল স্কুলে আসার সময় একই গ্রামের বিরেন্দ্র নাথ মন্ডলের বখাটে
ছেলে মিলন মন্ডল (১৮) নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু স্কুল ছাত্রী মিতু মন্ডল তা প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে স্কুলে আসার সময় পথিমধ্যে ছুরিকাঘাত করে। এর আগে গত ২৪ আগস্ট দুপুরে কাকরাইল ফুটওভার ব্রিজের ওপর দূর্বত্তদের ছুরিকাঘাতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী রিশা গুরুতর আহত হয়। রিশার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মারা যায় রিশা। রিশা, মিতু, নার্গিস এর পর কে এমন প্রশ্ন করেছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে