,

ব্রাহ্মণবাড়িয়া বিজিবি’র অভিযানে মাদকসহ যুবক আটক

01৪ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে জেলার জেল গেইট এলাকায় দুপুর ১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনাকালীন একটি সিএনজিকে ধাওয়া করে ১০০ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম ও ঠিকানা- মোঃ লিটন মিয়া(৩০), পিতা- মৃত আব্দুল মজিদ এবং সে নরসিংদী সদর উপজেলার সংগীতা গ্রামের বাসিন্দা। এসময় অবৈধভাবে মাদক পরিবহনের দায়ে সিএনজিটিও জব্দ করে বিজিবি। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে মামলা দায়ের পূর্বক তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ।

অপরদিকে মাদলা সীমান্ত ফাঁড়ী কর্তৃক কসবা উপজেলার গোপীনগর এলাকা হতে ভোর সাড়ে ৫টায় ৫৪ বোতল ভারতীয় হুইস্কিসহ ০১টি পিকআপ আটক করে বিজিবি। এছাড়াও পৃথক দুটি অভিযানে ০৪ কেজি গাঁজা এবং পরিত্যক্ত অবস্থায় ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

 

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা