,

‘বেগম জিয়া মানুষ চিনতে ভুল করলে বিএনপির বিপদ’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের পাশে এখন যারা আছেন, তারা কি সবাই সঠিক? তারা কি সবাই ভালো? এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম জিয়া যদি সঠিক মানুষ চিনতে ভুল করেন তাহলে বিএনপির সামনে আরো বড় বিপদ আছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র স্মরণে’ এক শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

image-781

ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকারীরা আবারও খালেদা জিয়াকে ছোঁবল দেয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেন বেগম জিয়ার অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। এর মধ্য দিয়ে তিনি বুঝতে পেরেছেন কে প্রকৃত বন্ধু ও শত্রু। তবে এই অভিজ্ঞতা অর্জন করতে তাকে অনেক মাসুল দিতে হয়েছে। এখন হান্নান শাহের মতো আমার মনেও প্রশ্ন, বিএনপি চেয়ারপারসন আসল ও নকল চিনতে পেরেছেন। এখন যারা আছেন সবাই কি সৎ মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছেন। নাকি আরেকটা ছোঁবলের জন্য অপেক্ষা করছে।’

ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গয়েশ্বর বলেন, যারা বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার নেতৃত্বে ছিলেন তাদের সবাইকে চিনি। তবে এখন আর চিনতে চাই না।

এ সভায় গয়েশ্বর বলেন, ‘৯০’র আন্দোলন তেমন শক্তিশালী ছিল না। কিন্তু ওই আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে। সুতরাং বর্তমান সরকারও যেকোনো সময় হঠাৎ করে পড়ে যাবে। কারণ বর্তমান সরকারের ভিত্তি শক্ত নয়। এছাড়া সরকার ব্যর্থ হয়, কিন্তু আন্দোলন কখনো ব্যর্থ হয় না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ওয়ান-ইলেভেনের মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার নেই। তবে সেই ষড়যন্ত্র চলমান আছে। তাদের কার্যক্রম বর্তমান সরকার পরিচালনা করছে। আর এটা বাস্তবায়ন করার দায়িত্ব পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা