,

ফের ভাঙছে কোহলি-আনুশকার সম্পর্ক?

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের সম্পর্ক কারো অজানা নয়। অনেকবারই তাদের বিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে চাউর হয়েছে।যদিও সময়ের সঙ্গে তারা দূরত্ব ঘুচিয়ে সম্পর্কে ফিরেছেন। এবার খবর বেরিয়েছে পুরোনো কারণেই তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

virat-anushka-1460131257

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিরাট নাকি আনুশকাকে বিয়ে করতে চান। কিন্তু আনুশকা এখনই বিয়ে করতে রাজি নন। তিনি এখন নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। তাছাড়া এখন তার ক্যারিয়ার শীর্ষে। একের পর এক সিনেমার অফার আসছে তার কাছে। আর এমন সময় বিয়ের পিঁড়িতে বসতে চান না আনুশকা। আর এটাই নাকি তাদের বিচ্ছেদের পুরোনো কারণ। আর সেই পুরোনো কারণই নতুন করে দেখা দিয়েছে।

এদিকে নিজের সিদ্ধান্তে অনড় আনুশকা। তাই সমস্যা সমাধানের বদলে তা আরো জটিল আকার ধারণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে বিরাট সব ভুলে নতুন করে সম্পর্কে ফিরেছিলেন। কিন্তু এবার কি তিনি ফিরবেন? না সত্যি বিচ্ছেদের ঘণ্টাধ্বনি বাজবে? এমন প্রশ্নই এখন তাদের ভক্তদের মনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে