বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির করা ৩০৯ রানের জবাবে ব্যাটিংয়ে ইংল্যান্ড

1475566879-550x307রিয়াজ উদ্দিন আহাম্মেদ সম্রাট : ইংলিশদের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ।
ইমরুল কায়েস মাত্র ৯১ বলে ১২১ রান সংগ্রহ করে আউট হন। এছাড়া মুশফিক ৫১ ও নাসির ৪৬ রান করেন।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি একাদশ অধিনায়ক নাসির হোসেন। সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয় ।
মাত্র ৭ রান করে ওকসের বলে বাটলারের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার।
ইংলিশদের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম ও নাসির হোসেনের মতো খেলোয়াড়রা রয়েছেন।
আল-আমিন আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না। নাসির দলে থাকলেও তিন ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি। নিশ্চিতভাবেই প্রস্তুতি ম্যাচে ভালো করে ওয়ানডেতে একাদশে জায়গা পাওয়ার চেষ্টা করবেন এই অলরাউন্ডার।
সৌম্য আফগান সিরিজে একাদশে থাকলেও ভালো করতে পারেননি। তিন ম্যাচে করেছেন মাত্র ৩১ রান। বাঁহাতি এই ওপেনারও নিশ্চয় প্রস্তুুতি ম্যাচ দিয়ে ফর্মে ফিরতে চাইবেন।
প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ