,

আমেরিকান সেনাকে হত্যার পরিকল্পনায় অভিযুক্ত এক বাংলাদেশি

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকে বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-কে সহযোগিতা এবং সেনা সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।অভিযুক্ত ব্যক্তির নাম নিলাশ মোহাম্মদ। তিনি ওয়াশিংটন ডিসির হায়াটসবিলের বাসিন্দা। শনিবার দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি এক মার্কিন সেনা সদস্যকে হত্যার পরিকল্পনা করছিলেন।

2df09db0a61b30a266741fe0550cdbe9-57f322a862b6b

ম্যারিল্যান্ড জেলার অ্যাটর্নি রব রসেনস্টেইন বিবৃতিতে বলেন, ‘হামলার পূর্বেই সন্দেহভাজন বিপজ্জনক ব্যক্তিদের গ্রেফতার করা আমাদের লক্ষ্য। একই সঙ্গে সাংবিধানিক অধিকার রক্ষা করা। জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে আমেরিকানরা এটাই প্রত্যাশা করেন এবং আমরা সে উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করি’।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ইনফর্মারের সহযোগিতায় অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে গ্রেফতার করা হয় নিলাশকে। সোমবার আদালতে প্রাথমিক শুনানি শেষে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারেন নিলাশ।

২৪ বছরের নিলাশ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসকে সমর্থণ জানিয়ে এফবিআইয়ের নজরদারিতে আসেন নিলাশ। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে