,

নিজেদের মধ্যে গুলিবিনিময় ভারতীয় বাহিনীর!

 
আন্তর্জাতিক ডেস্ক :কাশ্মিরের বারমুলায় রোববার রাতে দুর্ভেদ্য সেনা ও বিএসএফ ক্যাম্পে কারা হামলা চালিয়েছে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতীয় পক্ষ দাবি করেছে, সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে না পারায় অনেকে ভিন্ন কথা বলছেন। কেউ কেউ বলছেন, ‘ভীত-সন্ত্রস্ত্র’ ভারতীয় বাহিনী কোনো আশঙ্কায় নিজেদের মধ্যেই গুলিবিনিময় করেছে। অবশ্য বিএসএফ ‘ফ্রেন্ডলি ফায়ারের’ কথা অস্বীকার করেছে। ওই হামলায় এক বিএসএফ সৈনিক নিহত হয়। এছাড়া মিডিয়ায় বলা হয়েছিল, দুই হামলাকারী নিহত হয়েছে।

 

158482_170
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, উত্তেজনাকর পরিবেশের মধ্যে বিএসএফ ‘ফ্রেন্ডলি ফায়ারের’ কথা অস্বীকার করেছে। বিএসএফ ডিজি কে কে শর্মা বলেছেন, সন্ত্রাসীরা হামলা করে পালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার রাতে বারামুলার বিএসএফের ৪০তম ব্যাটালিয়নের খোলা রান্নার স্থানের কাছে কারো উপস্থিতি সন্দেহ করে সেখানে দায়িত্বে থাকা প্রহরী গুলি করতে থাকে। এতে পাশে থাকা ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প থেকেও সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় গুলি করা হতে থাকে।
দুই পক্ষই সন্ত্রাসী হামলার আশঙ্কায় গুলি করা অব্যাহত রাখে। সত্যি সত্যি সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ৯০ মিনিট গুলিবর্ষণের পর পুরো এলাকায় আলো জ্বালানো হয়। তখন কিন্তু কোনো সন্ত্রাসীকে পাওয়া যায়নি। বিএসএফ জানিয়েছে, অন্ধকারে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল।
এর আগে কাশ্মিরের উরিতে এক সন্ত্রাসী হামলা হয়। এতে ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়। ভারত দাবি করে, পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা এই হামলা চালায়। এরপর পাকিস্তানের অভ্যন্তরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করে। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে