বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল বিজ্ঞপ্তিতে পাল্টে গেল জবির ‘সি’ ইউনিটের ফল

 

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে ভুল সংবাদ বিজ্ঞপ্তিতে পাল্টে গেছে ফলাফল। সোমবার (৩ অক্টবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে দ্বিতীয়বারের পাঠানো ফলাফলের যে সংখ্যা প্রকাশিত হয়েছে, তা প্রথমবারের থেকে আলাদা।

image-680

সোমবার বিকাল সাড়ে ৩টায় গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, জবির ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৯৫০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে বলা হয়। কিন্তু প্রায় ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের (বাণিজ্য-৪৯০ ও অন্যান্য-৭০) বিপরীতে ১,৫১০ জন (বাণিজ্য- ১২৮২ ও অনান্য ২২৮ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।

ভূলের বিষয়ে জানতে চাইলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সাইফুল ইসলাম বিবার্তাকে বলেন, আমি এটার সঠিক কোনো ব্যখ্যা দিতে পারছি না। আমি ভুলের কারণ জেনে আপনাকে জানাবো। সেই সাথে পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তি থেকে নিউজ করার অনুরোধ জানান সাইফুল।

তবে সঠিক তথ্য কোনটি তা জানার জন্য গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলমকে এবং সি ইউনিটের সভাপতি ড. মনিরুজ্জামানকে কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

এদিকে ভুল ফলাফল নিয়ে জনমনে এবং সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত