,

সিরিয়া বিষয়ক রুশ-মার্কিন আলোচনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে রাশিয়া গত মাসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা পূরণে ব্যর্থ হয়েছে। এমনই অভিযোগ এনে তাদের সাথে সিরিয়া সম্পর্কিত সকল আলোচনা স্থগিত করার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া তার মিত্র, সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে যথেষ্ট চাপ দেয়নি। সিরিয়াতে বেসামরিক নাগরিক হতাহতের জন্য রাশিয়া ও সিরিয়ার সরকার দুই দলকেই দায়ী করছে মার্কিন সরকার। হাসপাতাল ও জাতিসংঘের ত্রাণবহরে হামলার জন্যেও তাদের দায়ী করা হচ্ছে।

image-698

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র যশ আর্নেস্ট আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়ে বলেন, রাশিয়ার ব্যাপারে সবার ধৈর্যচ্যুতি ঘটেছে। তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে সেগুলো নিজেরাই পূরণ করেনি। ফলে তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

আর্নেস্ট আরো বলেন, সিরিয়াতে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে প্রতিহত করতে হস্তক্ষেপ করার পর থেকে তাদের বিরুদ্ধে তেমন কোনো অগ্রগতি অর্জন করেনি রাশিয়া।

অন্যদিকে রাশিয়া এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করে উল্টো শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপাতে চাইছে।

আলোচনা বন্ধের এই ঘোষণার পর সিরিয়াতে রাজনৈতিকভাবে একটি সমাধানের আপাতত আর কোনো আশা রইলো না। সোমবারও আলেপ্পোর সবচাইতে বড় হাসপাতালটিতে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে