,

হিজরি ক্যালেন্ডার বাতিল সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি কর্মচারীদের আর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেবে না সৌদি সরকার। ব্যয় সংকোচন ও অধিক শ্রম আদায়ের লক্ষ্যে এখন থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেওয়া হবে।

saudi1475511239
সোমবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ ও সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সরকারি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি অর্থ নির্দিষ্ট করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে সরকারি এ আদেশ কার্যকর হবে।

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। গত দুই বছরে তেলের দাম পড়ে যাওয়ায অর্থনীতি পুর্নগঠনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে সরকারি ব্যয় কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এতোদিন ধরে সৌদি সরকারি কর্মচারীদের বেতন হিজরি বর্ষ হিসেবে দেওয়া হতো। হিজরি সাল ১২ মাসের এবং এর মাসগুলো ২৯ অথবা ৩০ দিনে হয়। সে হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বর্ষের তুলনায় হিজরি ক্যালেন্ডার বর্ষে কয়েকদিন কম ধরা হয়।

গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রীদের বেতন ২০ শতাংশ কমানো হয়। একইসঙ্গে নিম্মপদের সরকারি কর্মচারীদের বেতনও আটকে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে