,

বিষ মেশানো খাবার খেয়ে ‘গুরুতর অসুস্থ’ বাগদাদি

abu_bakr_al_baghdadiআন্তর্জাতিক ডেস্ক : কথিত ইসলামিক স্টেট- আইএসের মূলহোতা স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ বলে জানা গেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমন দাবি করেছে।

জানা গেছে, উত্তর ইরাকের নিনেভেহ শহরের বেয়াজ জেলায় বাগদাদি এবং আরও তিন আইএস কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ মেশানো হয়।

ইরাকি বার্তা সংস্থা ডব্লিউএএ-কে একটি সূত্র জানায়, বাগদাদিসহ চারজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে কড়া নিরাপত্তায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সন্ত্রাসী সংগঠনটি অভিযান শুরু করেছে বলেও জানা গেছে।

বাগদাদি এরআগে কয়েকবার আহত হয়েছিল বলে খবর বেরিয়েছিল। এবছরের শুরুর দিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সে নিহত হয়েছিল বলে খবর বের হয়। অবশ্য পরে সেটা ভুল প্রমাণিত হয়।

বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম। সে ১৯৭১ সালে উত্তর বাগদাদের সামারায় জন্মগ্রহণ করেছিল বলে ধারণা করা হচ্ছে। আইএসের উত্থানের শুরুতে বাগদাদি নিজেকে খলিফা ঘোষণা করে গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা