,

পাঠানদের শক্তি সম্পর্কে ধারণা নেই ভারতের : আফ্রিদি

152343afridiস্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তের চলছে উত্তেজনা। এই দুই চির শত্রুর ভেতর রক্তক্ষয়ী যুদ্ধকে এখন মনে হচ্ছে সময়ের ব্যাপার। এই উত্তেজনা সীমান্ত থেকে শুরু হলেও এখন সেটা খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে। এইতো তিন দিন আগেই ভারত আইসিসিকে অনুরোধ করেছে চ্যাম্পিয়ন ট্রফিতে যেন তাদের গ্রুপে যেন পাকিস্তানকে রাখা না হয়। এই দিক থেকে পাকিস্তানের ক্রিকেট তারকারাও পিছিয়ে নেই। আর সি পথেই হাটলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।

সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতের উদ্দেশে বাঁকা মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শহিদ আফ্রিদি। সরাসরি ভারতকে উদ্দ্যেশ্য করে জানিয়ে দিয়েছেন,‘পাঠানদের এখনও চিনে উঠতে পারেনি ভারত।’‌

ক্রিকেট নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই পাকিস্তানি তারকা ক্রিকেটার। সেখানেই তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘‌পাকিস্তান সেনাবাহিনীর একদম প্রথম সারিতে রয়েছে পাঠানরা। তাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে যথেষ্ট ধারনা নেই ভারতের।’‌

উল্লেখ্য গত সপ্তাহে অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর আফ্রিদি খোদ শান্তি স্থাপনের কথা বলেছিলেন। যুদ্ধ ছেড়ে আলোচনাতেই সমাধান মিলবে বলে এমন টুইটও করেছিলেন। এই নিয়ে পাকিস্তানে সমালোচনার মুখে পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা