,

এবার মানসিক চাপ মেপে দেখাবে পোশাক!

fassion-showঅনলাইন ডেস্ক : আমরা বর্তমানে অনেক ধরনের পোশাক দেখেছি তার মধ্যে অনেক পোশাক আবার সোনা, হীরাখচিত। কিন্তু এলইডি বাতি কিংবা খুদে যন্ত্রখচিত পোশাকও যে হতে পারে তা প্রথম দেখিয়েছিল ব্রিটিশ ডিজাইনার হুসেইন চ্যালায়ান। গত ৩০ সেপ্টেম্বর সকালে ‘প্যারিস ফ্যাশন উইক’-এর রানওয়েতে আবারও পোশাক ও টেকনোলজির মেলবন্ধন ঘটালেন হুসেইন। তার এই নতুন টেকনোলজির পোশাক, মানুষের মানসিক চাপ মেপে তা পর্দায় দেখাতে পারে। হুসেইন জানিয়েছে, ফ্যাশনে ইতিমধ্যে সবকিছুই সম্ভব হয়ে গিয়েছে। এখন একমাত্র টেকনোলজি পারে ফ্যাশনজগতে নতুন কিছু করে দেখাতে ।

হুসেইন চ্যালায়ানের ২০১৭-এর আগাম সংগ্রহের ফ্যাশন শোতে পাঁচজন মডেলকে চোখে স্মার্ট চশমা এবং কোমরে স্মার্ট বেল্ট পড়িয়ে ক্যাটওয়াক করান। যারা এই পোশাক পরেছেন তাদের মানসিক চাপ পরিমাপ করে চশমা আর বেল্ট সেই তথ্য পর্দায় প্রদর্শন করছিল । ফ্যাশন শোতে ব্যবহৃত পোশাক তৈরিতে সাহায্য করেছে সেমি-কনডাক্টর প্রস্তুতকারক সংস্থা ইনটেল। ইনটেলের ‘কুরি মডিউল’ চিপ তথ্য নিয়ন্ত্রণ ও বাছাই করতে সাহায্য করে।

তিনটি সেন্সরের সাহায্যে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করে স্মার্ট চশমা। প্রথম ও দ্বিতীয় সেন্সরে মস্তিষ্কের তরঙ্গ এবং হৃৎকম্পনের তারতম্য ধারণ করা হয়। তৃতীয় সেন্সরটি মূলত মাইক্রোফোন, যা শ্বাসপ্রশ্বাসের শব্দ থেকে তথ্য নেয়। সব সেন্সর থেকে পাওয়া তথ্য মিলিয়ে মানসিক চাপ নির্ণয় করে তা পরিমাপ করে স্মার্ট চশমা। এরপর সে তথ্য ওয়্যারলেস ব্লুটুথ সংযোগের মাধ্যমে স্মার্ট বেল্টে পাঠানো হয়। বেল্টে যুক্ত ক্ষুদ্র প্রজেক্টরের সাহায্যে পর্দায় মানসিক চাপের ছবি ফুটে ওঠে।

ফ্যাশন শো নিয়ে হুসেইন বলেন, শ্বাসপ্রশ্বাসই এই গোটা ব্যাপার নিয়ন্ত্রণ করে। সবকিছুরই যে কারণ থাকতে হবে তা তো নয়।

গত দশকেই ক্ষুদ্রাকৃতির চিপ এবং অ্যানিমেট্রনিকসের সাহায্যে এমন এক ধরনের পোশাক হুসেইন দেখিয়েছিল, যাতে ১৫ হাজার এলইডি (লাইট এমিটিং ডায়োড) যুক্ত ছিল। পোশাক পরে হাঁটার সময় পোশাকের এলইডি বাতিগুলো ইলেকট্রনিক পর্দা তৈরি করে যা প্রয়োজন অনুযায়ী ছবি ফুটিয়ে তুলতে পারে। এই সময়ে দাড়িয়ে এই ধরনের ফ্যাশান শো বেশ চমকপ্রদ মনে হয়েছে অনেকের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা