,

ছাত্রলীগ নেতার কোপে আহত নার্গিস লাইফ সাপোর্টে (ভিডিও)

bdp_pic2নিউজ ডেস্ক : ছাত্রলীগ নেতার কোপে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকেই নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

এরআগে সোমবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়া ভোরেই অ্যাম্বুলেন্সযোগে স্কয়ারে নিয়ে আসা হয়। ভর্তির পর পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ নার্গিসকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

সোমবার বিকেলে এসি কলেজ ক্যাম্পাসে নারগিসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম (২৪)। ছুরিকাঘাত করার মুহূর্তটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি উঠছে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির।

https://youtu.be/DOiM0FRb_4M

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর