,

শাকিব খানের সঙ্গে পরীর ‘চুপি চুপি প্রেম’র গুঞ্জন!

porimoni2বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির কিং খান শাকিবের সঙ্গে ‘চুপি চুপি প্রেম’ করছেন চিত্রনায়িকা পরীমনি। কিছুদিন ধরে তারা কক্সবাজারে অবস্থান করছেন। সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন আর জমিয়ে প্রেম করছেন।
শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমার ‘চুপি চুপি প্রেম’ শিরোনামের গানের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন শাকিব-পরী। গত ১ অক্টোবর থেকে তারা এ গানের শুটিং করছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও ইমরান। গানটির নৃত্য পরিচালনা করেন মাসুম বাবুল। তাছাড়া এ জুটি কক্সবাজারে আরো একটি গানের শুটিং করবেন বলেও নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরিচালক শফিক হাসানবলেন, ‘ধূমকেতু’ সিনেমার শুধু দুইটি গানের শুটিং বাকি ছিল। গত ১ অক্টোবর থেকে এ গানগুলোর শুটিং শুরু করেছি। এছাড়া সিনেমার সকল কাজ ইতোমধ্যে শেষ করেছি। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে ছয়টি গান থাকছে। এ ছাড়া একটি আইটেম গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন, আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে শাকিব-পরী ছাড়াও অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে