,

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর

photo-1475516123নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে জীবন-জীবিকার তাগিদে কাজ করছেন বাংলাদেশিরা। নিজ গুণে সেখানে তাঁরা আলাদা পরিচিতিও পেয়েছেন। এই পরিচিতি কোথাও মেধা, কোথাও কঠোর পরিশ্রম আবার কোথাও সততার কারণে।

এবার প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি।

রোববার ইপোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি আমি ছুটিতে বিদেশে যাই। সেখানকার একটি মলে বাংলাদেশি এক বিক্রেতা আমাকে দেখার পর অনর্গল মালয়েশিয়ান ভাষায় কথা বলা শুরু করল। আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে তুমি মালয় ভাষায় কথা বলছো? সে আমাকে জানায়, ‘মালয়েশিয়ায় আমি আড়াই বছরের মত কাজ করেছি’।”

দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পরও যারা দেশটির ভাষায় কথা বলতে পারেন না তাঁদের সমালোচনাও করেন ড. আহমদ জাহিদ।

এর আগে গত বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ার সংসদ অধিবেশনে বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধীদের সমালোচনা খণ্ডনের সময় উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছিলেন, বাংলাদেশিরা অন্যদের চেয়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘ক্যাশ কাউন্টার ও পেট্রল স্টেশনের দায়িত্ব তাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা