বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত

India's captain Virat Kohli (C) celebrates with teammates after victory on the fourth day of the second Test match between India and New Zealand at The Eden Gardens Cricket Stadium in Kolkata on October 3, 2016. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP / Dibyangshu SARKAR        (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : ইডেন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। জিততে হলে যা আগে কেউ করেনি, তাই করতে হতো কিউইদের। চতুর্থ ইনিংসে তাদের লক্ষ্য ছিল ৩৭৬ রান। প্রথম দুই উইকেট জুটিতে ভালো চেষ্টা চালালেও ৭৪ রানে টম ল্যাথাম আউট হয়ে যাওয়ার পর খেই হারিয়ে ফেলে তারা।

১০৪ রানে দুই উইকেট হারানো নিউজিল্যান্ড ৯৫ রানের মধ্যেই বাকি আটটি উইকেট হারিয়ে বসে। ১৯৭ রানে অলআউট হয় কিউইরা। তিনটি করে উইকেট নেন জাদেজা, শামি ও অশ্বিন।

পুরো টেস্টে অপরাজিত থাকার সুবাদে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পান ঋদ্ধিমান সাহা। প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
ইন্দোরে ৮ অক্টোবর সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩১৬ ও ২৬৩
নিউজিল্যান্ড: ২০৪ ও ১৯৭ (ল্যাথাম ৭৪; জাদেজা ৩/৪১)
ফল: ভারত ১৭৮ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচসেরা: ঋদ্ধিমান সাহা

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু