,

গুলশান হামলা: জঙ্গি রাকিবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

bddনিজস্ব প্রতিবেদক : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার জঙ্গি রাকিবুল হাসান।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, রাকিবুল হাসান এ মামলায় আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবির আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। তাঁতে বলা হয়, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান আসামি।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর আসামি রাকিবুল হাসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেদিন তাঁকে ছয় দিন রিমান্ডে নেওয়ার অনুমতিও দেন আদালত।

রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানকালে আহত অবস্থায় আটক হাসানের প্রকৃত নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান। তাঁর বাড়ি বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ-সংলগ্ন জামিলনগরে। তিনি এক বছর ধরে নিখোঁজ ছিলেন। রাকিবুল হাসান ওরফে রিগ্যানের বাবা রেজাউল করিম মারা গেছেন। তাঁর মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। তাঁর এক বোন আছে।

তাঁর মায়ের ভাষ্য, ছেলে ২০১৩ সালে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেছে ২০১৫ সালে। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য বগুড়া শহরে রেটিনা কোচিং সেন্টারে তাকে ভর্তি করা হয়। গত বছরের জুলাইয়ে ছেলে নিখোঁজ হয় দাবি করে মা জানান, বগুড়া সদর থানায় তখনই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পুলিশের ৩১ সদস্যসহ ৪১ জন আহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী। অভিযানের আগে ও পরে ৩২ জনকে উদ্ধার করা হয়। হামলায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর